সৌদি-সিরিয়ার মাঝে মাল্টি-বিলিয়ন ডলারের যেসব চুক্তি হলো
দীর্ঘ ১৪ বছর ধরে চলা ভয়াবহ গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা করছে সিরিয়া। এই লক্ষ্য সামনে রেখে সৌদি আরবের সঙ্গে বহু বিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে দেশটি। বিমান চলাচল, জ্বালানি, আবাসন ও টেলিযোগাযোগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে যৌথ বিনিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
