কেন ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ অংশ নিচ্ছে না ইতালি?
ফিলিস্তিনের গাজায় অন্তর্বর্তী প্রশাসনকে সহায়তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 'বোর্ড অব পিস' গঠন করেছেন, তাতে যোগ দেবে না ইতালি। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এর ফলে ট্রাম্পের নতুন 'আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠাকারী' উদ্যোগ আরেকটি ধাক্কা খেল।
