২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন যারা
দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীত করেছে সরকার। ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনীতরা হলেন- চলচ্চিত্রে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় প্রফেসর মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আইয়ুব বাচ্চু, সঙ্গীতদল ওয়ারফেইজ, নৃত্যে অর্থি আহমেদ, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যস।
