‘ভোটের সিল’ তৈরি নিয়ে লক্ষ্মীপুর-৩ আসনে উত্তাপ
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ছয়টি সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার প্রিন্টিং প্রেসের মালিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এ সময় তিনি প্রকাশ করে ভোটের সিল তৈরির নির্দেশদাতার নামও।
