আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: কী সাজা পেলেন আসামিরা?
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ড ও আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। একই সঙ্গে রাজসাক্ষী আবজালুলকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল।
