ফোন করে চ্যানেল বন্ধের কথা বলে: রিজওয়ানা
সাংবাদিকদের জন্য দুইটা আইনের খসড়া করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ২ ফেব্রুয়ারী জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভুলোশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স আয়োজিত গণমাধ্যম উৎসব-২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
