ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় পর্ব: কী হবে যুদ্ধের ভবিষ্যৎ?
চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে, এবার বিশ্বের নজর আবুধাবিতে। চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ত্রিপক্ষীয় আলোচনা; যেখানে নির্ধারণ হতে পারে যুদ্ধের ভবিষ্যৎ। প্রশ্ন হলো- এই বৈঠকে কি আসবে শান্তি, নাকি এটা হতে যাচ্ছে সাময়িক বিরতির প্রতিশ্রুতি? যুদ্ধের ছায়ায় চাপা উত্তেজনা এখন প্রতিটি সিদ্ধান্তকে করে তুলেছে আরও গুরুত্বপূর্ণ।
