গুপ্ত সমালোচনার যে জবাব দিলেন জামায়াত আমির
যারা বছরের পর বছর আত্মগোপনে থেকে আজ মজলুমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন, তাদের অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখা উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ৩১ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনেই ঠিক হবে দেশ কোন দিকে যাবে।
