ডিআইটিএফে বিক্রি ৩৯৩ কোটি; রপ্তানি আদেশ কত টাকার?
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা,ডিআইটিএফ-২০২৬ -এ প্রাপ্ত সম্ভাব্য রপ্তানি আদেশের পরিমাণ ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার বা ২২৪.২৬ কোটি টাকা। আর স্থানীয়ভাবে বিক্রির পরিমাণ ৩৯৩ কোটি টাকা। বিক্রির হিসেবে যা গতবারের চেয়ে ৩.৪২ শতাংশ বেশি।
