গাজার বিতর্কিত এলাকায় কী করছে দক্ষিণ কোরিয়া?
গাজা উপকূলের বিতর্কিত সামুদ্রিক এলাকায় গ্যাস অনুসন্ধান প্রকল্প ঘিরে নতুন করে আলোচনায় এসেছে দক্ষিণ কোরিয়া। ইতালির জ্বালানি কোম্পানি 'ইনি' দীর্ঘ চাপের মুখে ওই এলাকা থেকে সরে দাঁড়ালেও, প্রকল্পে রয়ে গেছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'কোরিয়া ন্যাশনাল অয়েল করপোরেশন'।
