মরুভূমির বুকে ভেসে থাকা এক বিস্ময়
মরুভূমির মাঝখানে দেখা যায় নীলাভ জলরাশি। দূর থেকে মনে হয়, যেন কোনো রঙিন কাঁচ ছড়িয়ে আছে বালুর ওপর। এটা মিসরের সিওয়া ওয়েসিস, এমন এক জায়গা, যেখানে পানিতে নামলে মানুষ ডোবে না, বরং ভেসে থাকে। শুধু প্রকৃতির বিস্ময় নয়, হাজার বছরের ইতিহাসও বুকে লুকিয়ে আছে এই ওয়েসিসে। শালি দুর্গের লবণ-দেওয়াল, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং ক্লিওপেট্রার পুল; সব মিলিয়ে সিওয়া হয়ে উঠেছে মরুভূমির এক অনন্য ভ্রমণগন্তব্য।
