মুন্সীগঞ্জে ডিবির ফাঁদে মহাসড়কের ভুয়া ডিবি
'র্যাব' ও 'ডিবি' পরিচয়ে বিভিন্ন স্থানে ডাকাতি ও প্রতারণা করা একটি ভুয়া চক্রকে আটক করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা। ২৩ জানুয়ারি সকালে মাওয়া চৌরাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের পাকড়াও করা হয়। চক্রটি ডিবি পরিচয়ে অভিযানের নামে বাস থামিয়ে যাত্রীদের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিত। গ্রেফতারকৃতদের মধ্যে একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য ও একজন চাকরিচ্যুত সেনা সদস্য।
