নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ ও ডিম নিক্ষেপ
ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। ২৩ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগের সময় এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
