ট্রাম্প কি বিশ্ববাসীর আকর্ষণ জিইয়ে রাখতে পারলেন?
২১ জানুয়ারি রাতে ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কনফারেন্স সেন্টারে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ঘিরে তৈরি হয় তীব্র উত্তেজনা। বক্তব্য শুরুর অনেক আগেই নিরাপত্তার কড়া ব্যবস্থার মধ্যে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। হলের ভেতরে উপস্থিত ছিলেন বিশ্ব রাজনীতি ও করপোরেট নেতৃত্বের শীর্ষ ব্যক্তিরা।
