যে কারণে আগামীতে খেলাপি ঋণ কমবে জানালেন গভর্নর
গেল বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশই খেলাপি। যা বিশ্বে সর্বোচ্চ। এটিকে ধাপে ধাপে কমিয়ে আনতে হবে। আগামী মার্চে খেলাপি ঋণ ২৫ শতাংশে নেমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ২১ জানুয়ারি রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাত নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
