নোবেল না পেয়ে নরওয়ের প্রধানমন্ত্রীকে হুমকি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পেতে চান। এই কথা তিনি বহুবার বলেছেন। নোবেল কমিটিকে বিভিন্ন সময় পরিষ্কারভাবে জানিয়েছেন, তিনি যেহেতু 'প্রেসিডেন্ট অব পিস' বা শান্তির প্রেসিডেন্ট এবং একইসাথে তিনি শান্তির বার্তাবাহক এবং যেহেতু তিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়ে ভারত-পাকিস্তান যুদ্ধসহ আটটি যুদ্ধ থামিয়েছেন, সেহেতু তাকেই নোবেল দেওয়া উচিত এবং তিনিই এটি পাওয়ার সবচেয়ে যোগ্য প্রার্থী।
