তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠক
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারসহ ইইউভুক্ত সাত দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। ১৯ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত মিলারের নেতৃত্বে বৈঠকে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ কূটনৈতিকরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বাংলাদেশ–ইইউ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়।
