সাদিক কায়েমের নেতৃত্বে ছাত্রশিবিরের বিক্ষোভ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এই সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্রশিবির বিক্ষোভ মিছিল করেছে। ১৯ জানুয়ারি বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এতে ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ছাত্রশিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
