ট্রাম্পকে কেন বাধা দিচ্ছে সৌদি আরবসহ অন্যান্য রাষ্ট্রগুলো?
এক সময় ইরানকে ঘিরে সামরিক সংঘাতের চিন্তায় অনেক আরব দেশ নীরব সমর্থনই দিত যুক্তরাষ্ট্রকে। উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানকে দীর্ঘদিন ধরে তাদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে দেখেছে এবং সেখানে শাসন পরিবর্তনের লক্ষ্যে সম্ভাব্য মার্কিন হামলাকে অস্বাভাবিক মনে করেনি।কিন্তু সেই পরিস্থিতি এখন বদলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে সামরিক হামলার কথা ভাবছেন, তখন সৌদি আরবসহ একাধিক আরব দেশের নেতারা উল্টো যুক্তরাষ্ট্রকে এই পথে না যেতে অনুরোধ জানাচ্ছেন।
