বিভক্ত বিশ্বে পাকিস্তানের সামরিক কৌশল কী?
মেগা অস্ত্র চুক্তির হিসাবে দেখলে, সুদানের সামরিক বাহিনীর কাছে পাকিস্তানের জেট ও অস্ত্র বিক্রির প্রস্তাবিত ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের চুক্তিটি খুব বড় নয়। এর আসল গুরুত্ব অঙ্কে নয়, প্রেক্ষাপটে। রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি মাষের শুরুতেই এই চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। প্রায় তিন বছর ধরে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস- আর/এস/এফ- এর মধ্যে যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সেখানে এই অস্ত্র সরবরাহ বদলে দিতে পারে পরিস্থিতি। অর্থাৎ চুক্তির অঙ্ক তুলনামূলক কম হলেও, চলমান সংঘর্ষে এটি সুদানের শক্তির ভারসাম্যে ফেলতে পারে বড় প্রভাব।
