হোয়াইট হাউসে মাচাদোর ‘ব্যয়বহুল’ ফটোসেশন
ভেনেজুয়েলার কট্টর মাদুরোবিরোধী নেত্রী মারিয়া মাচাদো হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছিলেন অভিনব 'উপঢৌকন' নিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত বস্তু একটি আস্ত নোবেল পদক বৃহস্পতিবার তিনি তুলে দিলেন ট্রাম্পের হাতে। গত বছর গণতন্ত্রের লড়াইয়ের জন্য পাওয়া নিজের সাধের মেডেলটি মাচাদো ট্রাম্পকে বিলিয়ে দিলেন এই আশায় যে, বিনিময়ে যদি ভেনেজুয়েলার মসনদে বসার জন্য মার্কিন আশীর্বাদটুকু পাওয়া যায়!
