শিশুর জন্য কোন টুথপেস্ট ভালো?
শিশুর জন্মের পর থেকে মুখ ও জিহ্বার যত্ন শুরু করতে হবে। দাঁত ওঠার আগে থেকেই শিশুর জিহ্বা সুতি কাপড়ে পানি ভিজিয়ে নিয়মিত পরিস্কার করতে হবে। ৬ মাস বয়সের পর শিশুর দুধ দাঁত উঠতে শুরু করে। সুস্থ্য ও সুন্দর স্থায়ী দাঁতের জন্য দুধ দাঁতের যত্ন জরুরি। শিশুর দাঁতের যত্নে কি ধরণের ব্রাশ, টুথপেস্ট ব্যবহার করতে হবে, কিভাবে যত্ন নিতে হবে সেসব নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা. একিউএম মহিউদ্দিন মাসুম, লেকচারাল, ওরাল বায়োলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
