ব্র্যান্ডেড আবাসনের বাজারে বুগাটি-পোর্শে-অ্যাস্টন মার্টিন
উচ্চ ক্ষমতা সম্পন্ন ও দামি সুপারকারের আলোচনায় অপরিহার্য নাম বুগাটি। অটোমোবাইল খাতের ফরাসি ব্র্যান্ডটি এবার নাম লেখাচ্ছে আবাসন খাতে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের প্রাণকেন্দ্রে ৪৩ তলার আবাসিক ভবন নির্মাণ করছে প্রতিষ্ঠানটি।
