কিউবার প্রেসিডেন্টকেও কি অপহরণ করবেন ট্রাম্প?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের মধ্য দিয়ে বিশ্ব নেতাদের এক আগ্রাসী বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হয় আমার কথা শোনো; নয় চড়া মাশুল দিতে প্রস্তুত থাক। এই আগ্রাসী নীতিই এখন গ্রিনল্যান্ড ও কিউবায় প্রয়োগ করতে চাইছেন ট্রাম্প। এরইমধ্যে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস-কানেলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভেনেজুয়েলার তেল ও অর্থ সহায়তা পেতে চাইলে চুক্তিতে আসুন; নয়তো সব বন্ধ। ২৪ ঘণ্টার মধ্যেই এর কড়া জবাব দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে মিগুয়েল দিয়াসের সাফ কথা, "আমাদের কী করতে হবে, তা কেউ ঠিক করে দিতে পারে না।" যা যুক্তরাষ্ট্র-কিউবা উত্তেজনায় নতুন এক মাত্রা যোগ করেছে।
