ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানকে 'পরীক্ষা' করতে চায়, তবে যুদ্ধের জন্য আমরাও প্রস্তুত।
