‘জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা’
জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মনে করছে জুলাই ঐক্যের নেতৃবৃন্দ। ১২ জানুয়ারি মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। তারা বলছেন, ১৩ জানুয়ারি 'মার্চ টু ইসি' কর্মসূচি পালন করবে বিক্ষুব্ধরা।
