যুক্তরাষ্ট্র-কিউবা চুক্তি না হলে ট্রাম্প কী করবেন?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পরই কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সঙ্গে চুক্তি করতে চান এই প্রেসিডেন্ট। সবশেষ ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কিউবায় আর এক ফোঁটাও তেল বা এক ডলারও টাকা যাবে না—শূন্য! আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, দেরি হওয়ার আগেই তারা যেন একটি সমঝোতায় পৌঁছায়। ট্রাম্পের দাবি, কমিউনিস্ট এই দেশটি বহু বছর ধরে ভেনেজুয়েলাকে নিরাপত্তা দেওয়ার বিনিময়ে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থ হাতিয়ে নিচ্ছে।
