ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুমকি ট্রাম্পের
ইরানে গত ১৫ দিন ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণহানির সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৫৩৮ জন এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি ১১ জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
