‘বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে চীন’
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন TBS FUTURE-এ অতিথি হয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনৈতিক বিশ্লেষক এম. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনায় তিনি বলেন, নতুন বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে চীন। ভারত-চীন সম্পর্কের উন্নতি হলে বাংলাদেশ লাভবান হবে বলেও মন্তব্য করেন তিনি। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
