স্বৈরাচার ঠেকাতে স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার: শাহদীন মালিক
টিবিএস মাল্টিমিডিয়ার আয়োজন 'কেমন সংসদ চাই' অনুষ্ঠানে এই পর্বের অতিথি সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক। আসন্ন নির্বাচনের পর সংসদ কেমন হওয়া উচিত এমন আলোচনায় তিনি বলেন, প্রার্থীদের কথাবর্তায় মনে হয়, জাতীয় না স্থানীয় নির্বাচন হচ্ছে। তিনি বলেন, সংসদ সদস্যের কাজ এলাকায় উন্নয়ন করা নয়। এমপিরা ব্যবসায়িক কাজে না জড়ালে গুণগত পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
