যুক্তরাষ্ট্রে যেসব বিষয়ে আলোচনা হতে পারে নিরাপত্তা উপদেষ্টার
নতুন বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রেমিট্যান্স, ভিসা ও ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প প্রশাসনের কঠোর দুই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য নতুন চাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এমন এক প্রেক্ষাপটে ৭ জানুয়ারি পাঁচ দিনের সফরে ওয়াশিংটন গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর কেন? সেখানে কাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা হতে পারে তার-এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এম হুমায়ুন কবির। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
