রুশ তেল কিনলেই ৫০০% শুল্কারোপের হুঁমকি ট্রাম্পের
রাশিয়ার তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র। প্রভাবশালী মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহামের দাবি, চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশকে লক্ষ্য করে প্রস্তাবিত দ্বিদলীয় Sanctioning Russia Act বিলে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আইনের আওতায় রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
