কেন বিক্ষোভ থামছে না ইরানে?
জীবন যাত্রার লাগামহীন ব্যয়ে ইরান জুড়ে চলছে তুমুল বিক্ষোভ। মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দাম রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ থামানো যায়নি ১১ দিনেও। উল্টো পরিস্থিতি ক্রমেই সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা। দাবি উঠেছে, আয়াতুল্লাহ আলী খামেনির পতন ও রাজতন্ত্র পুন-প্রতিষ্ঠার।
