প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় ৮ জনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার ৮ আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ৮ জানুয়ারি দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।
