জকসুর ২১ পদের ১৬টিতেই শিবির সমর্থিত প্রার্থীর জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ- জকসু নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'অদম্য জবিয়ান ঐক্য'। ভিপি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদকসহ ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল জয়ে পেছেয়ে পাঁচ পদে। ৭ জানুয়ারি দিবাগত রাত ১টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।
