শুল্ক ছাড়ের সুফল ভোক্তারা পান না কেন?
কর প্রশাসন দুষ্টচক্রে আটকে আছে বলে মনে করেন, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা। তিনি জানান, ভোজ্য তেলের দাম বাড়াতে কোম্পানিগুলো তথ্য নিয়ে কারসাজি করে। অন্যদিকে, সিন্ডিকেটের কারণে শুল্ক ছাড়ের সুফল ভোক্তারা পান না বলেও জানান মালা। ৫ জানুয়ারি টিবিএস-ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব তথ্য জানান।
