ট্রাম্প নাকি রদ্রিগেজ, ভেনেজুয়েলা আসলে কে চালাচ্ছেন?
ট্রাম্প বলেছেন, নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে। তবে বেশির ভাগ মার্কিন নাগরিক এতে একমত নন। জরিপে দেখা গেছে, মাদুরোকে ধরে আনার পর কারাকাসে নতুন সরকার গঠিত হওয়া পর্যন্ত ৪৩ শতাংশ মানুষ চান না যুক্তরাষ্ট্র শাসন করুক।বাস্তবে ভেনেজুয়েলা এখনো রদ্রিগেজের নিয়ন্ত্রণে, সেনাবাহিনীও তার পাশে। তবে ট্রাম্প সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের চাওয়া না মানলে কঠিন পরিণতি হতে পারে।
