মাদুরোর বিচার বানচাল কি হবে?
মাদুরোর মামলা বানচাল করতে বেশ কিছু কৌশল নিতে পারেন তার আইনজীবীরা। তারা দাবি করতে পারেন, একটি স্বাধীন দেশের নেতাকে অন্য দেশ এভাবে ধরে আনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। মাদুরো নিজেকে রাষ্ট্রপ্রধান দাবি করে আইনি সুরক্ষা বা 'ইমিউনিটি' চাইতে পারেন। এ ছাড়া বিবাদী পক্ষ এমন কিছু জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি আদালতে তলব করতে পারে, যা প্রকাশ করতে সরকার রাজি হবে না। ফলে বাধ্য হয়ে মামলাটি তুলে নিতে পারে সরকার।
