বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কের ভবিষ্যত কী?
কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। ৫ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এছাড়া ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়োন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতে পরিবর্তে সহ আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের কারণ ও ফলাফল এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ক আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের কথা বলেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
