'তদন্ত ছাড়াই আমারে রিমান্ডে দিছে'
গাজীপুরের কালিয়াকৈরে চাঁদাবাজির মামলায় আলোচিত জুলাই যোদ্ধা সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ৫ জানুয়ারি গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
