গ্রিনল্যান্ড দখলের হুমকি বন্ধ করতে ট্রাম্পকে ডেনমার্কের আহ্বান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের ঘটনার পর আবারও গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প, যার পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া জানান তিনি।
