ট্রাম্পের হুমকির জবাবে কী বললো তেহরান?
ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভে সরাসরি হস্তক্ষেপের হুমকি দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসলামিক রিপাবলিক অব ইরান কখনোই শত্রুর কাছে নতি স্বীকার করবে না।
