ইরানে খামেনির পতন কি আসন্ন?
জীবন যাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ মানুষ। টানা ৫ দিনের এ বিক্ষোভ সংঘাতে রূপ নেয় ১ জানুয়ারি। এতে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত ৬ জনের। হতাহত বহু নাগরিক। এ অবস্থায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাসনের অবসান দাবি করছেন বিক্ষোভকারীরা। কেউ কেউ আবার রাজতন্ত্র ফেরানোর দাবি তুলেছেন। এতে শঙ্কার মুখে খামেনির দীর্ঘ ৩৬ বছরের শাসন।
