শেষ যাত্রায় কতটা শ্রদ্ধা ও ভালোবাসা পেলেন খালেদা জিয়া?
আপসহীন নেত্রী খালেদা জিয়ার অনন্ত কালের পথে যাত্রা শেষ হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে শায়িত হওয়ার মধ্যদিয়ে। দুপুর তিনটায় জাতীয় সংসদ ভবনে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। জানাজা প্রধান উপদেষ্টাসহ দেশি-বিদেশি বন্ধু, সহকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জানাজাকে ঘিরে আশেপাশের কয়েক কিলোমিটার ছিল জনসমুদ্র।
