খালেদা জিয়ার আসনে নির্বাচন নিয়ে কী বলছেন ইসি সচিব?
৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে ২৯ ডিসেম্বর মধ্যেই আগামী জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭, দিনাজপুর-৩ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করে তার দল। ওই নির্বাচনি আসনে কি ঘোষিত তফসিল অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে? বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন সচিবকে প্রশ্ন করা হলে, তিনি আরপিওর নির্দিষ্ট ধারা দেখার অনুরোধ করেন।
