পুতিনের বাসভবনে হামলার অভিযোগ রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলার চেষ্টা চালিয়েছে। এমনটাই অভিযোগ তুলেছে মস্কো। রাশিয়া জানিয়েছে, এই হামলার প্রতিক্রিয়ায় তারা শান্তি আলোচনার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে। ২৯ ডিসেম্বর এই অভিযোগ করা হলেও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে করতে পারেনি রাশিয়া।
