পৌষের মাঝামাঝিতেই অনুভূত হচ্ছে হাড়কাঁপানো ঠান্ডা
দেশজুড়ে জেঁকে বসেছে শীত। মাঘ মাস এখনও অনেক দূরে থাকলেও পৌষের মাঝামাঝিতেই হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। ২৯ ডিসেম্বর সোমবার (১৪ পৌষ) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে—১০ ডিগ্রি সেলসিয়াস।
