ট্রাম্পের কবল থেকে চীন কি ভেনেজুয়েলাকে রক্ষা করবে?
ভেনেজুয়েলার বিরুদ্ধে অনেকটাই যুদ্ধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবি থেকে শুরু করে মাদক চোরাচালানের অভিযোগে নৌযানে হামলা, তেলবাহী ট্যাংকার আটক; এমনকি ভেনেজুয়েলা উপকূলে অবরোধ আরোপ- সব মিলিয়ে লাতিন আমেরিকার এই দেশটিকে চাপে রাখতে কোনো কৌশলই বাদ রাখছেন না তিনি।
