মেগা প্রকল্পে চাক্তাই খালে স্বস্তি, তবে রয়ে গেছে মশার প্রাদুর্ভাব
চট্টগ্রামের চাক্তাই খাল। একসময় এটি ছিল জলাবদ্ধতার অভিশাপ। মেগা প্রকল্পের ছোঁয়ায় সেই চিত্র এখন বদলাতে শুরু করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ। দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিললেও, খালের পাড়ে বসবাসরত মানুষের মাঝে মশা ও বর্জ্য নিয়ে কিছুটা ভোগান্তি এখনো রয়ে গেছে।
