নাড়ি ছেঁড়া ধনকে কাছে পেলেন অসুস্থ খালেদা জিয়া
অসুস্থ মায়ের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর রাতে প্রায় দেড় ঘণ্টা এভারকেয়ার হাসপাতালে অবস্থান করেন তিনি। সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
